মিরপুর বেড়িবাঁধে বাস-অটোর মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোর মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে এশিয়ান ইউনিভার্সিটির যাত্রীবাহী বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। বুধবার সকাল ৭টা ৩৮ মিনিটে শাহ আলী থানার দিয়াবাড়ির নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তবে কোনো আহত ব্যক্তির তথ্য পাওয়া যায়নি। নিহতদের লাশ শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ছাড়া সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন