সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেপ্তার

সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেপ্তার

রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

ডিবি জানায়, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কেরামত পলাতক ছিলেন। তার নামে রাজবাড়িতে ছাত্রদের ওপর হামলার ঘটনার মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে ডিএমপির ডিসি (মিডিয়া আন্ড পাবলিক রিলেশন্স) মোহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে জানান, তাকে আদালতে হাজির করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...