কলম প্রতীকে নিবন্ধন পেতে জাগ্রত পার্টির আবেদন

কলম প্রতীকে নিবন্ধন পেতে জাগ্রত পার্টির আবেদন

কলম প্রতীকে নিবন্ধন পেতে আবেদন করেছে বাংলাদেশ জাগ্রত পার্টি।

রোববার নির্বাচন কমিশন নির্দেশনা মোতাবেক ন্যূনতম শর্তপূরণ করে আবেদনপত্র জমা দেন দলটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকরামুল হক খান। নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদনপত্রটি কমিশনের দায়িত্বশীল কর্মকর্তার হাতে তুলে দেয়া হয়।

বিজ্ঞাপন

এসময় চেয়ারম্যানের সঙ্গে আরো উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রানী আক্তার, আনজুমান আরা শিল্পী, দলীয় মুখপাত্র ও দপ্তর সম্পাদক কাজী শামসুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মোজাককের বারী, জাবেদ ইকবাল ও সাইফুল ইসলামসহ আরো অনেকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন