রাজধানীর কলাবাগানে লেক সার্কাস ও যাত্রাবাড়ীর দনিয়ায় শিক্ষার্থীসহ দুই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার তারা আত্মহত্যা করেন। নিহতরা হলেন— নাজমা বেগম ও সাথী মনি চৌধুরী।
জান যায়, অচেতন অবস্থায় নাজমা বেগমকে উদ্ধার করে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা ভাগনে ডাক্তার ফয়সাল বলেন, মামি বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। আমরা তাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখি। তাকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে যাত্রাবাড়ীর দনিয়া রসুলপুর রোড এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে ইডেন কলেজের ছাত্রী সাথী আত্মহত্যা করেন। গত মঙ্গলবার মধ্যরাতে দিকে এই ঘটনা ঘটে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কাউসার হোসাইন জানান, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ীর দনিয়া রসুলপুর রোড এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

