আ.লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আপ বাংলাদেশের বিক্ষোভ

আ.লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আপ বাংলাদেশের বিক্ষোভ

ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ।

শনিবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আপ বাংলাদেশ উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিজয়নগর পানির ট্যাংকির মোড় থেকে শুরু হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, জুলাইয়ের গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে মিছিল করার অধিকার রাখেনা। কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় বরং একটি সন্ত্রাসী দল। তারা বাংলাদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে জুলাইয়ে যেভাবে ষড়যন্ত্র মোকাবেলা করেছি আগামীতেও মোকাবেলা করে যাব। যতক্ষণ না ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ততদিন আমাদের ঘুম নেই, শান্তি নেই, আমাদের কার্যক্রম চলবেই। এ সরকারকে মনে রাখতে হবে, তারা আমাদের ও জুলাই শহীদদের রক্তের ও আত্মত্যাগের ফল।

আরেক উদ্যোক্তা রাফে সালমান রিফাত বলেন, বাংলাদেশের মানুষের গণরায়ে ৫ আগস্টের মধ্যে দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ও শেখ হাসিনার রাজনীতি সমাপ্ত হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। অথচ এখনও পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কোনো পদক্ষেপ আমরা দেখতে পারছি না।

এ সময় অতি দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে, তাদেরকে সর্বাত্মকভাবে নিষিদ্ধ ঘোষণা করারও আহ্বান জানায় প্লাটফর্মটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন