আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে ফরিদা আখতারের শোক

আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে ফরিদা আখতারের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

বিজ্ঞাপন

মঙ্গলবার এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় উপদেষ্টা বলেন, আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গণে বিরাট শূন্যতার সৃষ্টি হলো। দেশ ও জাতির কল্যাণে, মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রথিতযশা এ রাজনীতিবীদ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রী থাকা অবস্থায় সততা,নিষ্ঠা ও কাজের প্রতি তার কর্মস্পৃহার জন্য মন্ত্রণালয় তাকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

উল্লেখ্য, আবদুল্লাহ আল নোমান মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন