আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ৪ সদস্য গ্রেপ্তার

আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও ৩২নং ওয়ার্ড যুব লীগের সাবেক সভাপতি মো. আরমান (৫৩), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭, ৬৮, ৬৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, ২নং গুলিস্তান ইউনিট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল (৪৫) ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মেডিকেল কলেজ ইউনিট সদস্য মো. সুমন (৩৫)।

বিজ্ঞাপন

ডিবি সূত্রে জানা যায়, রোববার বিকেলে রাজধানীর চকবাজার থানার চম্পাতলি এলাকা থেকে মো. আরমানকে গ্রেপ্তার করে ডিবি সাইবার ইউনিটের একটি টিম। অন্যদিকে রোববার ডিবি-উত্তরা বিভাগের একটি দল রাতে মোহাম্মদপুর থানার সানরাইজ প্লাজা এলাকায় অভিযান চালিয়ে মাহফুজা আক্তার হিমেলকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে আরো জানা যায়, রোববার রাতে পল্টন থানার ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে মো. মোজাম্মেল ও মো. সুমনকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম।

গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন