স্থানীয় সরকার সচিবের বর্জ্য পরিশোধন প্ল্যান্ট পরিদর্শন

স্থানীয় সরকার সচিবের বর্জ্য পরিশোধন প্ল্যান্ট পরিদর্শন

স্থানীয় সরকার সচিব জনাব মো. রেজাউল মাকসুদ জাহেদী দাশেরকান্ধি পয়ঃশোধনাগার প্লান্ট পরিদর্শন করেন।

এ সময় তিনি প্লান্ট ওপারেশন ও মেইনটেনেন্স দেখে তা আধুনিক ও ইউনিক বলে ভূয়সী প্রশংসা করেন। তিনি এখানে দৈনিক ৫০ কোটি লিটার শোধনকৃত পানি আমাদের ভূ-গর্ভস্থ ডিপ-একুইফার রিচার্জ করতে কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের চিন্তা-ভাবনা করে প্রস্তাবনা দেয়ার পরামর্শ দেন।

বিজ্ঞাপন

এছাড়া প্লান্ট থেকে তাপ বিদ্যুৎ তৈরি ও সোলার পাওয়ার ব্যবহার করা যায় কিনা সে বিষয়েও তিনি সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করেন। এ সময় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান, সংস্থার উপ--ব্যবস্থাপনা পরিচালকগণ ও প্রধান প্রকৌশলী সহ অন্যান্য সংশ্লিষ্ট প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে দাশেরকান্ধি প্লান্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মমতাজুর রহমান প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন ও সরেজমিন ঘুরিয়ে দেখান।

স্থানীয় সরকার সচিব এর আগে সকালে পাগলাস্থ পাগলা পয়ঃশোধনাগার প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...