আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মহাখালীতে সাংবাদিক ও তার বোনের ওপর হামলা

স্টাফ রিপোর্টার

মহাখালীতে সাংবাদিক ও তার বোনের ওপর হামলা

রাজধানীর মহাখালী বাস কাউন্টারে সাংবাদিক মাসুম রহমান ও তার বোনের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে এ হামলা চালায় ইউনাইটেড বাসের সুপারভাইজার ও স্টাফরা।

ভুক্তভোগী মাসুম রহমান অনলাইন পোর্টাল অর্থ সূচক-এর প্রতিবেদক। তিনি ও তার বোন ময়মনসিংহ যাওয়ার উদ্দেশে মহাখালী বাসস্ট্যান্ডে টিকিট কিনতে যান। এসময় তারা নির্ধারিত লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহের চেষ্টা করেন।

বিজ্ঞাপন

মাসুম রহমান জানান, বাস কাউন্টারে লাইনের বাইরে থেকেও টিকিট বিক্রি করা হচ্ছিল এবং নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছিল। অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ জানালে ইউনাইটেড বাসের সুপারভাইজার ও স্টাফরা তার ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা তাকে মারধর করে এবং তার বোনের ওপরও হামলা চালায়।

তিনি আরও বলেন, হামলার সময় তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। বিষয়টি সেনাবাহিনী ও প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িত দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে জানাতে বাস কাউন্টারে কয়েকবার কল দেওয়া হলেও কেউ রিসিভ করেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন