আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রমনায় স্কুলছাত্র অপহরণ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার

রমনায় স্কুলছাত্র অপহরণ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেপ্তার ৪

রাজধানীর রমনা এলাকা থেকে স্কুল ছাত্র অপহরণের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে অপহৃত স্কুলছাত্র আফনান সাঈদকে দ্রুত উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করেছে রমনা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- তানভীর আহমেদ ওরফে ফাহিম (২৪), ইফফাত ইয়ামিন লিখন (২৩), হাসান আল বান্না ওরফে হাসান (২০) ও মুস্তাকিমুর রহমান ওরফে কুঞ্জ (২১)।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে অভিযান পরিচালনা করে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

রমনা মডেল থানা সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে রমনা মডেল থানাধীন সিদ্ধেশ্বরীস্থ শান্তিনগরের মোড়ে আল মদিনা প্যালেসের বাটা শোরুমের সামনে ভিকটিম আসলে গ্রেপ্তারকৃত ওয়াহিদুর রহমান শান্ত কৌশলে বাসায় দেখা করার কথা বলে। তাকে চামিলিবাগস্থ নির্মাণাধীন ১০ তলা DOM-INNO বিল্ডিংয়ের ২য় তলায় নিয়ে যায়। সেখানে গ্রেপ্তারকৃতরা ভিকটিমের ব্যবহৃত ফোনের মাধ্যমে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা চায়। পরে তার বাবাকেও বিকাশ নাম্বারে টাকা চেয়ে ফোন করে এবং মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণনাশের হুমকি প্রদান করে। ভিকটিমের বাবা কোনো উপায় না পেয়ে সচিবালয়ের চাকুরি করার সুবাদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রী তাৎক্ষণিক পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভিকটিম উদ্ধারের জন্য নির্দেশনা প্রদান করেন। উক্ত নির্দেশনা প্রেক্ষিতে রমনা মডেল থানা পুলিশ দ্রুত ভিকটিমকে উদ্ধারের লক্ষে কাজ শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তারকৃতদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা ইতোপূর্বে আরও ছয়টি অপহরণের ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা পরস্পর যোগসাজশে ডিজিটাল মাধ্যমে প্রতারণা করিয়া ব্লাকমেইলিং ও অপহরণ করে মুক্তিপণ দাবিও আদায় করতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন