চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবি জানিয়েছে ঢাকাস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতি।
বিজ্ঞাপন
শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে ঢাকাস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতির আহ্বায়ক এম এ হাশেম রাজু বলেন, আমরা বলতে চাই, বাংলাদেশের অর্থনীতির চাবিকাঠি এই চট্টগ্রাম বন্দর। দেশকে অর্থনৈতিকভাবে চালিকাশক্তি হিসেবে চট্টগ্রাম বিশেষ অবদান রেখে আসছে। কিন্তু, আমাদের এই চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়ক ৬ লাইনটি উন্নীত করা হয়নি। আমরা এটি উন্নীত করার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, আমরা আশা করছি আমাদের এই দাবি বর্তমান সরকার মেনে নিবেন। আমরা এর বাস্তবায়ন দেখতে চাই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

