মিরপুরে ককটেলসহ একজন গ্রেপ্তার

মিরপুরে ককটেলসহ একজন গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে দুটি ককটেলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারের নাম পরিচয় জানায়নি পুলিশ।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর-১৪ থেকে দুটি ককটেলসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি জনজীবনে কোনো প্রভাব ফেলতে পারেনি। রাজধানীতে জনজীবন মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে সড়কে যানবাহনের চলাচল কম দেখা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন