সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতাকারী রাসেল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে ডিএমপি ডিবির সাইবার ক্রাইম ইউনিট।
সোমবার সন্ধ্যা ৬টায় মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
ডিবি সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি সাইবার ফাইনান্সিয়াল ক্রাইমের একটি চৌকস দল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বিভিন্ন ভিডিওতে দেখা যায়, রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের প্রতি বিভিন্ন ধরণের কথা বলে ও সহিংস আচরণ করে। পরবর্তীতে সেই সকল ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে।
গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

