মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। গত ১৫ দিনে সর্বমোট ৪৭৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে আজ শনিবার বাতিল হয়েছে ২৬টি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, পরিস্থিতির কারণে গত ১৫ দিনে ৪৭৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।এর আগে ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট। এ ছাড়া ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি, ৮মার্চ ২৮টি, ৯মার্চ ৩৩টি, ১০মার্চ ৩২টি, ১১মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩মার্চ ২৫টি এবং ১৪মার্চ ২৪টি ফ্লাইট।
গতকাল ১৪ মার্চ শনিবার ২৬টি বাতিলকৃত ফ্লাইটের মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ২টি, গালফ এয়ার (বাহরাইন)৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস (ইউএই) ৪টি, জাজিরা (কুয়েত): ৪টি, ফ্লাইদুবাই (ইউএই): ৪টি এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের ২টি।
শনিবার স্বল্প পরিসরে পরিচালিত ফ্লাইটসমূহ: তবে শাহজালাল থেকে শনিবার স্বল্প পরিসরে ৪৪টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এরমধ্যে রয়েছে মাসকটগামি ৬টি ফ্লাইট, কুয়েত ১৮টি, ইউএই ২০টি ফ্লাইট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

