কাফরুল থানাধীন শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন সংলগ্ন গোল্ডেন আবাসিক হোটেলে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ফতুল্লার এক গার্মেন্টস শ্রমিক। সোমবার রাতে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে কাফরুল থানায় অভিযোগ করেন তিনি।
ধর্ষণের শিকার ওই নারীর এক বান্ধবী দৈনিক আমার দেশকে জানান, ‘নির্যাতিত নারী ফতুল্লায় গার্মেন্টেসে কাজ করতেন। সেখান থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য এক দালাল ২ লাখ টাকা নেয়। তাকে সোমবার তার ফ্লাইটের কথা বলে ওই হোটেলে এনে দলবদ্ধ ধর্ষণ করে।
তিনি আরও জানায়, ওই দালাল এখন তাকে হুমকি দিচ্ছে। গত ১২ ঘণ্টায় ফোন করে তাকে হুমকি দিয়ে যাচ্ছে।
কাফরুল থানার ডিউটি অফিসার শেখ কামরুল ইসলাম জানান, রাতে এক নারী ধর্ষণের অভিযোগ করেছেন। পরে থানার ইন্সপেক্টর (তদন্ত) বিষয়টির তদন্তে ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। সত্যতা পেলেই বিষয় মামলা হবে।
কাফরুল থানার ইন্সপেক্টর তদন্ত রুবেল মল্লিক বলেন, এক নারী ধর্ষণের অভিযোগ করেছেন। মামলা প্রক্রিয়াধীন আছে। ভুক্তভোগী ওই নারীকে ওসিসি (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার)তে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
থানা সূত্র বলছে, আসামিকে গ্রেপ্তারের জন্য একাধিক টিম কাজ করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

