রাজধানীর শাহআলী থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সাদ্দাম হোসেন রবিনকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-২।
বৃহস্পতিবার রাজধানীর গেন্ডারিয়া থানাধীন ডালকানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু।
বিজ্ঞাপন
তিনি জানান, সাদ্দাম হোসেন রবিন মাদক মামলার আসামি। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল সাদ্দাম হোসেন রবিনকে গ্রেপ্তার করে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

