ছাত্রদল কর্মী পারভেজ হত্যার প্রতিবাদে প্রকৌশলীদের মানববন্ধন

ছাত্রদল কর্মী পারভেজ হত্যার প্রতিবাদে প্রকৌশলীদের মানববন্ধন

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে (পারভেজ) নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এক্স-জেসিডি প্রাইভেট ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন মানববন্ধন ও সমাবেশ করেছে।

রোববার রাজধানীর রমনায় আইইবি সদর দপ্তরের সামনে সংগঠনটির আহ্বায়ক প্রকৌশলী হাফিজুর রহমানের সভাপতিত্বে ও প্রকৌশলী গোলাম রহমান রাজীবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এ্যাবের সাবেক মহাসচিব আলমগীর হাসিন আহমেদ, প্রকৌশলী কে এম আসাদুজ্জামান, প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম, প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূইয়া, প্রকৌশলী এটিএম তানভির-উল হাসান তমাল, প্রকৌশলী মাহবুব আলম, প্রকৌশলী আহসানুল রাসেল, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, প্রকৌশলী মোতাহার হোসেন ও প্রকৌশলী কামরুল হাসান খান সাইফুল প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, পারভেজের ওপর হামলা ছিল পূর্বপরিকল্পিত। তুচ্ছ একটি ঘটনার জেরে একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এসময় তারা আরো উল্লেখ করেন যে, ভবিষ্যতে এরকম ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন