মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

স্টাফ রিপোর্টার

মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

রাজধানীর মতিঝিলে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৭ হাজার ডলার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় আহত ব্যবসায়ী লোকমান হোসেন-কে গুরুতর অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংক-এর সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, আহত ব্যক্তি মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি শাপলা চত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই ব্যাগে ১৭ হাজার ডলার ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, লোকমান হোসেনের হাতের কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। ঘটনার পর পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...