নিখোঁজ বিএনপি নেতার বাসায় পরোয়ানা, ডিএমপির দুঃখ প্রকাশ

নিখোঁজ বিএনপি নেতার বাসায় পরোয়ানা, ডিএমপির দুঃখ প্রকাশ

পরোয়ানা নিয়ে নিখোঁজ সাজেদুল ইসলাম সুমনের বাসায় গমন নিয়ে দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে ডিএমপি জানায়, বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানার একটি দল সাব-ইন্সপেক্টর মো. আকরাম হোসেনের নেতৃত্বে মুলতবি ওয়ারেন্ট তামিলের জন্য রাজধানীর তেজগাঁও থানাধীন শাহিনবাগ এলাকায় গমন করে। এক পর্যায়ে তারা নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসায়ও যান।

বিবৃতিতে আরো বলা হয়, উক্ত দলের সদস্যরা সকলেই ঢাকা মেট্রোপলিটন পুলিশে নতুন যোগদানকৃত বিধায় তাদের কেউ জানতো না যে, এটা এক যুগের বেশি সময় ধরে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসা। নিখোঁজ বিএনপি নেতা জনাব মো. সাজেদুল ইসলাম সুমন সম্পর্কে তাদের পূর্ব ধারণা না থাকায় উক্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট সাব-ইন্সপেক্টরকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিক দুঃখ প্রকাশ করে ডিএমপি জানায়, পতিত ফ্যাসিবাদী সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার প্রত্যেক ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি ডিএমপি সহমর্মিতা প্রকাশ করছে এবং তাদের নিরাপত্তায় ডিএমপি দৃঢ় প্রতিজ্ঞ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন