মাওলানা ওসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক

মাওলানা ওসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক

মেখল হামিউস সুন্নাহ মাদরাসার স্বনামধন্য মুহতামিম ও প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা ওসমান ফয়েজী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় সংগঠনটির মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী মাওলানা ওসমান ফয়েজীর (রহ.) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন।

বিজ্ঞাপন

শোকবার্তায় মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, মাওলানা ওসমান ফয়েজীর (রহ.) ইন্তেকালে দেশ ও জাতি একজন নিবেদিতপ্রাণ ধর্মীয় অভিভাবক এবং সুন্নাতের মূর্ত প্রতীককে হারাল। দ্বীনি শিক্ষা বিস্তার, ইলমে হাদিসের খিদমত এবং উম্মাহর আত্মশুদ্ধির ক্ষেত্রে তার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি মরহুমের দীর্ঘদিনের দ্বীনি খিদমত ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তার ইন্তেকালে ধর্মীয় অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলেও শোকবার্তায় উল্লেখ করেন।

মাওলানা মুহিউদ্দিন রাব্বানী মরহুম মাওলানা ওসমান ফয়েজী (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করেন। তিনি পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের সব ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করেন।

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্র, মুরিদ ও শুভানুধ্যায়ীদের এ অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সবরে জামিলের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেন তিনি।

শোকবার্তায় বলা হয়, আল্লাহ তাআলা মরহুমের দ্বীনি খিদমতগুলো কবুল করুন, তার কবরকে নূরে ভরপুর করুন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন