রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীর পৃথস্থানে এক শিশুর অপমৃত্যু এবং একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় এক শিশুর অপমৃত্যু হয়েছে। তার নাম রুদ্র দাস (৮)।

শনিবার বিকেল ৩টার দিকে গেন্ডারিয়ার স্বামীবাগের একটি ৪ তলার বাসার ৩ তলা ভাড়া বাসার বাথরুমে এ ঘটনা ঘটে। মৃতের শিশুটি বাবা ইন্দ্রজিৎ দাস বলেন তার উমা রানী দাস ছেলেকে বিকেলে গোসল করতে বলে, পরে ছেলে গামছা নিয়ে গোসলখানায় গোসল করতে যায়। অনেক সময় পেরিয়ে গেলেও গোসল খানা থেকে বের হচ্ছে না ছেলে। পরে কোন সারা শব্দ না পেয়ে ভেন্টিলেটরের ফাঁকা দিয়ে দেখে, গামছা পেচিঁয়ে কাপড় রাখার লোহার পাইবের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে স্বজনরা গোসলখানার দরজা ভেঙে উদ্ধার করে প্রথমে স্থানীয় সালাউদ্দিন হাসপাতাল পরে সেখান থেকে বিকেল চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে কোনো গলায় ফাঁস দিয়েছে পরিবারের কেউ কিছু বলতে পারেননি।

বিজ্ঞাপন

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃত রুদ্র দাস কুমিল্লা জেলার ভাঙ্গুরা বাজার থানার হায়দারাবাদ গ্রামের সারজিকেল দোকান কর্মী ইন্দ্রজিৎ দাসের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

এদিকে, রাজধানীর কদমতলীতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। অজ্ঞাতনামা পুরুষ বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর হতে পারে। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি। সত্যতা নিশ্চিত করেন কদমতলী থানার এসআই সাইফুল ইসলাম তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ঢাকা ম্যাচ শ্যামপুর শিল্প এলাকার সড়কে যেকোনো যানবাহনের ধাক্কায় রাস্তায় পড়ে থাকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি। খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে শনিবার সকাল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে প্রযুক্তির মাধ্যমে মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও এসআই জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন