হত্যা মামলার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

হত্যা মামলার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণ খান এলাকা থেকে নজরুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দক্ষিণখান ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ খান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে এয়ারপোর্ট কসাইবাড়ি এলাকায় আওয়ামী লীগের মিছিলে গ্রেপ্তারকৃত নজরুল অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।

উত্তরা পূর্ব থানার ওসি শামীম আহমেদ আমার দেশকে জানান, তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় জুলাই আন্দোলনে হামলার ঘটনায় হত্যা মামলা রয়েছে। দক্ষিনখান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে উত্তর-পূর্ব থানায় হস্তান্তর করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন