পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে যাওয়ার পথে পুলিশের সঙ্গে প্রকৌশল শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টায় ৪ শিক্ষার্থী আহত হয়।
বিজ্ঞাপন
বুধবার (২৭ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বিকেল পৌনে তিনটের দিকে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য সহপাঠীরা উদ্ধার ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন আহতরা জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন তাদের অবস্থা গুরুতর নয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

