রাজধানীর পল্লবীতে বিকল্প পরিবহণের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ বলছে, এটা নাশকতা। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই বাসটি পুড়ে যায়। আওয়ামী লীগের হরতালের আগের দিন বাসে আগুনের ঘটনা ঘটলো।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে পল্লবীর সিরামিক গলিতে পার্কিং করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
পল্লবী থানার ওসি শফিউল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

