আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঝালকাঠি সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সম্পাদক শহিদুল, যুগ্ম সম্পাদক সাদি

স্টাফ রিপোর্টার

ঝালকাঠি সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সম্পাদক শহিদুল, যুগ্ম সম্পাদক সাদি

ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক শামীম হাওলাদার এবং সাধারণ সম্পাদক দৈনিক সকালের সময় সিনিয়র রিপোর্টার শহিদুল ইসলাম। এ কমিটির যুগ্ম সম্পাদক হয়েছেন দৈনিক আমার দেশ-এর স্টাফ রিপোর্টার মাহফুজ সাদি।

বৃহস্পতিবার সেগুনবাগিচা একটি রেস্টুরেন্টে ইফতার অনুষ্ঠানের পর নির্বাচনের মাধ্যমে ২০২৬-২৭ সালের দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়।

বিজ্ঞাপন

কমিটিতে সহসভাপতি হয়েছেন দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টর হাসান মাহমুদ রিপন, অর্থ সম্পাদক দৈনিক কালবেলার অনলাইন সিনিয়র রিপোর্টার শাহাবুদ্দিন মাহতাব, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার বার্তার ফটো সাংবাদিক মোস্তফা কামাল জাহিদ, দপ্তর সম্পাদক দৈনিক এদিনের সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী বাচ্চু, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক গণকন্ঠের চীফ রিপোর্টার মোরতুজা আমিন ডিলন, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক রাইজিং বিডি কম কমের আসাদ আল মাহমদ।

কমিটির নির্বাহী সদস্য হয়েছেন জাকির হোসেন ইমন, মিজানুর রহমান (মাসুম মিজান), মিজানুর রহমান, হুমায়ন কবির, কবিরুজ্জামান মিয়া।

নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ও ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আবু সালেহ আকন, ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রেজাউল করিম ও সদ্য বিদায়ী সভাপতি জাকির হোসেন ইমন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...