দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধ হেফাজতের লক্ষ্যে ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ নামে একটি জাতীয় সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বুধবার বাদ জোহর রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া রেলওয়ে জামে মসজিদে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটি গঠন করা হয়।
সভায় নবগঠিত সংগঠনের সভাপতি মুফতি বশিরুল্লাহ সভাপতিত্ব করেন। সভায় সংগঠনের বিভিন্ন পদে দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।
সভাপতির বক্তব্যে মুফতি বশিরুল্লাহ বলেন, বর্তমান সময়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় সচেতন উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার ঐক্যবদ্ধ ভূমিকার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা, নৈতিক অবক্ষয় রোধ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠনে ইসলামী আইনের সঠিক অনুসরণের শিক্ষা ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি।
মুফতি বশিরুল্লাহ আরও বলেন, ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং দেশ, জাতি ও ইসলামের সুরক্ষায় রাজপথ ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে সোচ্চার থাকবে।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৫ অক্টোবর রাজধানী ঢাকায় ‘দুর্নীতি প্রতিরোধে ইসলামী আইনের ভূমিকা ও অপরিহার্যতা’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হবে। এই সেমিনারের মাধ্যমে সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সেমিনারে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বিশিষ্ট আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও ইসলামিক স্কলাররা উপস্থিত থাকবেন। এ সময় ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
নবগঠিত ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি বশিরুল্লাহ এবং নির্বাহী সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া।
সহ-সভাপতি মুফতি মাহফুজুর রহমান, মাওলানা আলী আজম, মাওলানা আনোওয়ারুল হক, মুফতি সালাহ উদ্দীন, মুফতি ইয়াকুব উসমানী, মুফতি মাহমুদুর রহমান, মাওলানা ওয়াজেদ আলী ও মুফতী ইউনুস আহমাদ। মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী।
যুগ্ম মহাসচিব: মাওলানা ফয়সাল মাহমুদ হাবিবী, মাওলানা ইয়াসিন আরাফাত, মাওলানা হেদায়াতুল্লাহ ফয়জী, মাওলানা রাসেদ বিন নূর, মাওলানা ওমর ফারুক যুক্তিবাদী, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা আব্দুল্লাহ আল মাসঊদ খান, মুফতি হামিদুল হক, মাওলানা যোবায়ের আহমাদ, মুফতি শামসুদ্দীন বড়াইলী, মুফতী আল আমীন ফয়জী, মুফতি বাকী বিল্লাহ ও মুফতী আল আমীন।সাংগঠনিক সম্পাদক মাওলানা আফসার মাহমুদ। সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি আহসান শরীফ, মাওলানা এহতেশামুল হক সাখী, মাওলানা মঞ্জুরুল হাসান নাদিম ও মাওলানা সানাউল্লাহ। অর্থ সম্পাদক মুফতি যোবায়ের রশীদ।
সহকারী অর্থ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম। প্রচার সম্পাদক হাবিবুল্লাহ রায়হান। সহকারী প্রচার সম্পাদক মাওলানা মানসুর আহমাদ, মুফতি আম্মার মানসূর ও মুফতী ফারহান নাজিম। দপ্তর সম্পাদক মুফতি আসজাদ আঞ্জুম।সহকারী দপ্তর সম্পাদক মাওলানা নাইমুল ইসলাম সাজ্জাদ। আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ জাবেদ পারভেজ। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা বেলাল আহমাদ। সমাজকল্যাণ ও ত্রাণ সম্পাদক মুফতি যোবায়ের ভৈরবী। ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আমীর জিহাদী।সহকারী ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ফরিদ উদ্দীন। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোহাম্মদুল্লাহ। সহকারী সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাওলানা নেয়ামাতুল্লাহ ও মাওলানা লাবিব আবরার। নির্বাহী সদস্য মাওলানা রাকিব ও মাওলানা ফয়জুল্লাহ আজমী। নবগঠিত সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ অক্টোবরের সেমিনারের মধ্য দিয়ে ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


