রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীতে চলন্ত ট্রেনের ধাক্কায় এক নারী'র (ভিক্ষুক) মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (৪৫) বছর। বুধবার রাতে ঘটনাটি ঘটে।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাড়ীর উপ-পরিদর্শক (এসআই) মো: বজলুর রশিদ জানিয়েছেন, বুধবার রাত সোয়া নয় টার সময়ে বনানী সৈনিক ক্লাব অদুরে রেললাইন দিয়ে এক নারী অসাবধানতাবসত যাওয়ার সময়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মারা যায়।

বিজ্ঞাপন

আমরা সংবাদ পেয়ে সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

আশপাশের লোকজনের কাছ থেকে জানতে পেরেছেন, এই নারী ঐ এলাকা দিয়ে ভিক্ষাবৃত্তি করতো। অনেকটা পাগল প্রকৃতির ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন