রাজধানীর ধানমন্ডিতে গাড়ি পরিষ্কার করতে পানির লাইনের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন। নিহতের নাম রাফিজ ইসলাম (২৫)। তিনি প্রাইভেট কার চালক।
শুক্রবার ধানমন্ডির ১৯ নম্বর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। রাফিজ ওই বাড়ির এক বাসিন্দার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন।
ঘটনাস্থল থেকে রাফিজকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান সহকর্মী আল আমিন।
ঢামেক হাসপাতালে তিনি সাংবাদিকদের জানান, সকাল সাড়ে আটটার দিকে রাফিজ গাড়ি পরিষ্কার করার জন্য পানির লাইনের সুইচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায় রাফিজকে উদ্ধার করে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়ার জন্য ধানমন্ডি থানায় জানানো হয়েছে।
জানা যাচ্ছে, রাফিজ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাসানগঞ্জ গ্রামের আমির হোসেনের ছেলে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

