রাজধানীতে পুলিশের অভিযানে ১১ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীতে পুলিশের অভিযানে ১১ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর শ্যামপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ মামলার আসামি চিহ্নিত ছিনতাইকারী অনিক পান্নাসহ ১১ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর থানা পুলিশ। শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- অনিক পান্না (৩৫), মোঃ আল-আমিন (১৯), শুভ শেখ (৩০), মোঃ সুজন চৌধুরী (২৮), মোঃ শাকিল (১৯), মোঃ মিরাজ হোসেন (২০), মোঃ জিয়ানুর রহমান (৩৪), মোঃ দুলাল মিয়া (৪০), মোঃ রফিকুল ইসলাম মিলন (৩০), মোঃ সজিব শেখ ওরফে প্রকাশ সৈকত ও রুবেল ।

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, শ্যামপুর থানার বিশেষ টহল ও ছিনতাই প্রতিরোধ টিম মে মাসের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেপ্তার অনিক পান্নার বিরুদ্ধে রাজধানীর শ্যামপুরসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলা রয়েছে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন