শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল-এর নির্দেশনায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও ০৯ নং ওয়ার্ড বিএনপি নেতা হাবিবুল্লাহ মাহবুবের উদ্যোগে শনিবার বিকাল ৩টায় আরামবাগ হাই স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এলাকার দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় হাবিবুল্লাহ মাহবুব বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের এক অবিস্মরণীয় প্রতীক। তার আদর্শ ও দেশপ্রেম আমাদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অনুপ্রেরণা জোগায় এবং জনগণের পাশে থাকার শিক্ষা দেয়।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের আত্মত্যাগ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে। তাঁর স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে ০৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন