রাজধানীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানীর কাকলী মোড়ে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার এ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

রাসেল সরোয়ার জানান, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বনানী ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে তারা রাস্তায় পড়ে যান এবং ওই ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

মোটরসাইকেলটির তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে। লরির চালককে আটক করা হয়েছে। ট্রাকটি বনানী থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন