জুলাই শহীদ ও আহতদের জন্য বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

জুলাই শহীদ ও আহতদের জন্য বায়তুল মোকাররমে বিশেষ দোয়া
বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

জুলাই গণআন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত, আন্দোলনে আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বিশেষ দোয়া ও মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, স্থিতিশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতির জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়। একই সঙ্গে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ডা. হারুনুর রশীদসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, মুসল্লি ও ধর্মপ্রাণ জনগণ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন