শরীয়তপুরের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: কিরণ

শরীয়তপুরের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: কিরণ

শরীয়তপুরের প্রশ্নে কোনো বিভক্তি চাই না আমরা। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ।

ঢাকায় কর্মরত শরীয়তপুরের গণমাধ্যম কর্মীদের নিয়ে গঠিত শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার ইফতার মাহফিলে এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম- ইআরএফ কার্যালয়ে সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, মিথ্যা বন্ধ হয়ে গেলে জীবন সুন্দর হয়ে যায়। জাহান্নামের আগুনকে ভয় পেতে হবে। আমরা সকলেই যদি সামর্থমত যাকাত দেই, তাহলে সমাজে বৈষম্য থাকবে না।

শান্তির ধর্ম ইসলাম কোরআন-হাদিসের আলোকে জীবন গঠনের প্রতি গুরুত্ব আরোপ করেন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ও ন্যাশনাল ডক্টরস ফোরামের মহাসচিব অধ্যাপক ডা. মো. মাহমুদ হোসেন।

অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বলেন, রমজানের নিয়মকানুন মেনে জীবন চালালে সফলতা আসবেই।

দেশ ও জাতির স্বার্থে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী।

সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব আব্দুল আওয়াল হাওলাদার, সমিতির সভাপতি হাবিবুর রহমান পলাশ, মোটেক্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ কবির রানা, ভাস্কুলার সার্জন অধ্যাপক অধ্যাপক ডা. এ কে জিয়াউল হক, স্কলার্স ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম মাহবুব, সংগঠনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বেনজীর আহমেদসহ সকল সদস্যবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন