ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে রাজধানীর মিরপুরে আজও পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। পুলিশকে লক্ষ্য করে তাঁরা ইট পাটকেল ছোড়েন। পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। শ্রমিক আন্দোলনের কারণে মিরপুর মেট্রোরেল স্টেশন বন্ধ রয়েছে।
রাজধানী ঢাকাসহ গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামানো হয়েছে বিজিবি।

সরকার ইতোমধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করলেও এবং শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানানো হলেও থামেনি আন্দোলন। এর নেপথ্যে সাধারণ শ্রমিকদের আড়ালে পতিত স্বৈরাচারী শক্তি, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী ও কতিপয় শিল্পমালিকের সুদূরপ্রসারী ষড়যন্ত্র ও উসকানি কাজ করছে বলে অভিযোগ করেছে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


