রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর কলাবাগানে স্ত্রী তাসলিমা আক্তারকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেওয়া পলাতক স্বামীকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ।
ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

