সেমিনারে সাবেক বিচারপতি আব্দুর রহমান

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই

সাবেক বিচারপতি এএফএম আব্দুর রহমান বলেছেন, আমাদের দেশের প্রচলিত নির্বাচন পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তাই আগামীতে সব নির্বাচনে জনমতের পুরোপুরি প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই।

গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে পেশাজীবী সমন্বয় পরিষদ ঢাকা মহানগর উত্তর আয়োজিত ‘জুলাই সনদের আইনগত ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুর রবের সভাপতিত্বে ও পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএসপিএসের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মো. মিজানুর রহমান। প্রধান বক্তার বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

সাবেক এই বিচারপতি বলেন, অতীতের অভিজ্ঞতায় প্রমাণ হয়েছে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করা সম্ভব নয়। এ পদ্ধতিতে জনমতের পুরোপুরি প্রতিফলন ঘটে না। তাই আগামীতে পিআর পদ্ধতির নির্বাচনের কোনো বিকল্প নেই।

প্রধান আলোচক সেলিম উদ্দিন বলেন, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা এবং এটিকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, মেজর (অব.) ড. মোহাম্মদ ইউনুস আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মাদ রুহুল আমিন, ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আ. রহমান মূসা, ডা. আসাদুজ্জামান কাবুল, লে. কর্নেল (বরখাস্ত) হাসিনুর রহমান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন