নগদ টাকা ও মূল্যবান দ্রব্য পরিবহনে এসকর্ট দিবে ডিএমপি

নগদ টাকা ও মূল্যবান দ্রব্য পরিবহনে এসকর্ট দিবে ডিএমপি

নগদ অর্থ ও মূল্যবান বিভিন্ন দ্রব্যের লেনদেনে এসকর্ট দিবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার আমার দেশকে এমনটি জানিয়েছেন ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান।ৎ

তিনি বলেন, পুলিশের এসকর্ট সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহন ব্যবস্থা করতে হবে। সেবা প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

কন্ট্রোল রুমের নম্বরসমূহ নিম্নরূপ: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬ ও জাতীয় জরুরি সেবা নম্বর: ৯৯৯।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন