সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মনিরুল ইসলাম ও তার স্ত্রী শায়লা ফারজানা। ফাইল ছবি

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও মিরপুরের রেনকিন অ্যাপার্টমেন্ট থেকে এই তিনজনকে আটক করা হয়। ডিবি-প্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মনিরুলের শ্যালকদের নাম, কোথা থেকে এবং কখন তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।

মনিরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান ও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মনিরুলকে ২০২৪ সালের ১৩ আগস্ট চাকরি থেকে অবসর দেওয়া হয়। তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন