সিমের ওপর থেকে কর প্রত্যাহার করে এবং মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা সহজলভ্য করলে রাজস্ব আয় ও গ্রাহকসেবা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার রাজধানীর মহাখালীর রাওয়া কমপ্লেক্সে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক কর্মশালায় এমন আহ্বান জানানো হয়।
কর্মশালায় ইনফোজিলিয়নের ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসাইন বলেন, “গ্রাহকের স্বাধীনতা নিশ্চিত করতে আমরা কাজ করছি, কিন্তু নানা বিধিনিষেধে সেই স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। বাধাগুলো দূর করা গেলে পরোক্ষভাবে সরকারের রাজস্বও বাড়বে, পাশাপাশি গ্রাহক পাবে সর্বোত্তম সেবা।”
ইনফোজিলিয়নের পক্ষ থেকে বলা হয়, সংস্থাটির পক্ষ থেকে সুপারিশ করা হয়, গাইডলাইনের মাধ্যমে স্পষ্টভাবে এটুআপি (এটুপি) নীতিমালা নির্ধারণ করে তা আইআইজির (আআইজি) মাধ্যমে বাস্তবায়ন করা গেলে আন্তর্জাতিক এসএমএস থেকেও রাজস্ব বাড়ানো সম্ভব।
ইনফোজিলিয়নের টেকনিক্যাল লিড ওবায়দুল ইসলাম জানান, বিশ্বের ৭২তম দেশ হিসেবে বাংলাদেশে এমএনপি চালু হলেও প্রথম বছরে যেখানে সাত লাখ গ্রাহক এ সেবা গ্রহণ করেছিলেন, পরবর্তী ছয় বছরে সেই সংখ্যায় উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি ঘটেনি। বর্তমানে ৯৭ শতাংশ গ্রাহক এমএনপি সেবা ব্যবহার করছেন না, যার প্রধান কারণ—বিভিন্ন রেগুলেটরি বাধা।
টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিনের সঞ্চালনা ও সংগঠনের সভাপতি সমীর কুমার দে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

