রাজধানীর মিরপুরের একটি বাড়ি থেকে এক আওয়ামী লীগের নেতাকে আটক করেছে পুলিশ। তার নাম নুরুল হুদা ফরহাদ। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
শনিবার সকাল ১০টায় স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।
বিজ্ঞাপন
শাহ আলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, ফরহাদকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। তার নামে মামলা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

