রাজধানীতে গৃহবধূকে গলাকেটে হত্যা

রাজধানীতে গৃহবধূকে গলাকেটে হত্যা

রাজধানীর শ্যামপুরের মীর হাজীরবাগের পাইকরাস্তা এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী লাকি আক্তার (১৬) কে গলা কেটে হত্যা করে তার স্বামী সজিব পালিয়েছে। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

শ্যামপুর থানার এসআই মো. শাহাদাৎ বলেন, ঐ বাসা থেকে আজ বিকাল ৪ টার সময় তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের ঐ কর্মকর্তা বলেন, ঘাতক স্বামী সজিব পেশায় লেগুনা চালক।

গত একমাস আগে তারা স্বামী স্ত্রী পরিচয়ে ঐ বাসায় উঠেন। তারা দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছিল।

পুলিশের ধারনা পারিবারিক কলহের জের ধরে স্বামীই তাকে গলা কেটে হত্যা করে পালিয়েছে। তার স্বামী কে গ্রেপ্তার চেষ্টা করা হচ্ছে।

পুলিশ জানায়, ভোলা সদর রতনপুর গ্রামের হারুনু অর রশীদ এর মেয়ে লাকি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন