ঢাকাস্থ বরগুনা জেলা সমিতির সভাপতি দুলু, সম্পাদক ফারুক

ঢাকাস্থ বরগুনা জেলা সমিতির সভাপতি দুলু, সম্পাদক ফারুক

বরগুনা জেলা সমিতি, ঢাকা'র কার্যকরি পরিষদ (২০২৫-২০২৭) নির্বাচনে তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু এবং সাধারণ সম্পাদক পদে লায়ন মো. ফারুক রহমান নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মোহাম্মদ আলতাফ হোসাইন, নির্বাচন কমিশনার ও জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. মাহবুবর রহমান এবং কমিশনার ও রূপালী ব্যাংকের সহকারি জেনারেল ম্যানেজার গোলাম ফারুক শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত নির্বাচনি সভায় ৩১ সদস্য বিশিষ্ট এই কার্যকরি পরিষদ ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদে সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. ফারুক আলম, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান খোকন, ড. মো. শাহ আলম, বিশিষ্ট শিল্পপতি মো. মনিরুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মো. আবদুল করিম, উপাধ্যক্ষ মো. আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন, আয়শা সিদ্দিকী নার্গিস, মো. সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জসিমউদ্দিন, অর্থ সম্পাদক ব্যাংকার আবু জাফর মো. সালেহ, দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক তৌফিক মাহমুদ, সমাজ কল্যাণ সম্পাদক খন্দকার আবু জাফর মো. সালেহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মাহবুবুল হাসান, মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক ডেইজি কবির, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মো. মিজানুর রহমান, আইন ও মানবধিকার সম্পাদক অ্যাড. মনোজ কুমার কীর্তনিয়া, ক্রীড়া সম্পাদক হুমায়ূন কবির আকন, পাঠাগার সম্পাদক ফরিদ আহমদ নির্বাচিত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন