সোয়া কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেপ্তার

সোয়া কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক কোটি ২০ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম- মো. উজ্জল আলী (৪৭)। মঙ্গলবার হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম হাতিরঝিলে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় কয়েকজন মাদক কারবারি হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে।

বিজ্ঞাপন

এমন সংবাদের প্রেক্ষিতে টিমটি সেখানে অভিযান পরিচালনা করে উজ্জল আলীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে এক কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি ২০ লক্ষ টাকা।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত উজ্জল আলী সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত চাঁপাইনবাবগঞ্জ এবং সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে।

আসামির বিরুদ্ধে ঢাকা মহানগরীসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন