মাইলস্টোনের ঘটনায় এখনো সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচের মর্গে ছয়টি মৃতদেহ রয়েছে, যাদের শনাক্ত করা সম্ভব হয়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতোমধ্যে মৃতদেহগুলো থেকে ডিএনএ অ্যানালাইসিস (প্রোফাইলিং) এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। অতিদ্রুত সিআইডির ল্যাবরেটরীতে ডিএনএ পরীক্ষা করা হবে।
বিজ্ঞাপন
যেসব পরিবারের সন্তান বা সদস্য ওই ঘটনায় নিখোঁজ রয়েছে, তাদের মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশে নমুনা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। নমুনা পাওয়া গেলে দ্রুত ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।
এখন পর্যন্ত মাত্র একটি পরিবারের পক্ষ থেকে নমুনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

