আবাসিক হোটেল থেকে শিশুর লাশ উদ্ধার

আবাসিক হোটেল থেকে শিশুর লাশ উদ্ধার

রাজধানীর দক্ষিণ সায়েদাবাদের আনোয়ারা আবাসিক হোটেলের পঞ্চম তলার একটি রুম থেকে অজ্ঞাতপরিচয় (১২) এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে এবং বায়ুপথে আঘাতে চিহ্ন রয়েছে। এখনো তার পরিচয় মিলেনি। গতকাল সোমবার দুপুরের দিকে ওই শিশুর লাশ উদ্ধার করে যাত্রাবাড়ির থানা পুলিশ।

বিজ্ঞাপন

যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ হাসান বশির জানান, আমরা খবর পেয়ে গতকাল দুপুরের দিকে হোটেলের পাঁচ তলার একটি রুমের বিছানায় শিশুটির লাশ পড়ে থাকতে দেখি। দরজার বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় থাকায় হোটেলের কর্তৃপক্ষের কাছে থেকে ডুবলিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তার লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, গত দুইদিন আগে ওই হোটেলে আলামিন (৩০) নামের এক যুবকের সঙ্গে হোটেলে উঠেছিল একদিনের কথা বলে । গত রোববার আলামিনকে হোটেলের কর্তৃপক্ষ ফোন করে। তিনি হোটেল কর্তৃপক্ষকে জানায় আমি রাতে আসবো, ওইদিন রাতে না আসায় হোটেল কর্তৃপক্ষ সোমবার ডুপ্লিকেট চাবি দিয়ে রুমে তালা খুলে ভেতরে ঢুকে দেখে ওই শিশুটি বেডের উপর পড়ে আছে। পরে আমাদেরকে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়াও শিশুটির পায়ুপথে আঘাতের চিহ্ন রয়েছে।

সিআইডি ক্রাইমসিনবিভিন্ন আলামত সংগ্রহ করেছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন