আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাবেক কাউন্সিলর হাজেরা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

সাবেক কাউন্সিলর হাজেরা গ্রেপ্তার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

হাফিজুর জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শাহজাদপুরের আজমেরী এলাকার নিজ বাসা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক নারী কাউন্সিলর হাজেরা খাতুন নার্গিসকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। আইনি অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...