আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা

আমার দেশ অনলাইন

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাগ্‌বিতণ্ডা
ছবি: আমার দেশ

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা পরীক্ষা শেষে শাহবাগের উদ্দেশে একটি মিছিল রওনা দেয়। মিছিলটি সায়েন্সল্যাব মোড়ে এলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে গেলে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান শিক্ষার্থীরা। এরপর পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

শিক্ষার্থী মুনতাসির বলেন, ‘আমরা হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে একটি র‍্যালি বের করেছিলাম। এ কারণে পুলিশ আমাদের ওপর রাগ করেছে। তারা স্যারদের জানালে স্যারেরা আমাদের জিজ্ঞাসাবাদ করেন।’

তিনি আরো বলেন, ‘পুলিশ ছাত্রদের গায়ে হাত দিয়েছে। এ সময় ছাত্ররূপে ছাত্রলীগ বা অন্য কোনো দল থেকে আউটড্রেসে এসে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ মনে করছে আমরা মারছি।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, পরীক্ষা শেষে কলেজ বাস ছেড়ে দিয়েছিল। এ সময় পুলিশ আমাদের ফোন দিয়ে বলল ছাত্ররা সায়েন্সল্যাবে গেছে। এরপর পুলিশ তাদের ধাওয়া দিছে, আমাদের বলল তারা নাকি গেইটের দিকে আছে। এরপর গেইটের সামনে থাকা কিছু শিক্ষার্থীকে ধরে আমরা ইন্টারোগেশন করেছি, ওরা নাকি হাদির ইস্যুতে মিছিল করছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...