রাজধানীর শাহবাগ মোড়ে আজ রোববার ছাত্র সমাবেশ করবে ছাত্রদল। অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে চলছে সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান। এ তিন কর্মসূচি ঘিরে বিপুল জনসমাগম হতে পারে— এমন ধারণা থেকে এদিন শাহবাগ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এ কারণে ডিএমপির পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার অনুরোধ করা হয়েছে। এছাড়াও গণবিজ্ঞপ্তিতে বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
গতকাল শনিবার ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সভা-সমাবেশ ও অনুষ্ঠান উপলক্ষে শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় প্রচুর জনসমাগম ঘটবে। এমতাবস্থায় ঢাকাবাসীকে ডাইভারশন মেনে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

