রাজধানীর বনানীতে বাস চাপায় দুই শ্রমিক নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর বনানীতে বাস চাপায় দুই শ্রমিক নিহত
সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

বনানীর সেতু ভবনের সামনে ভুইয়া পরিবহনের বিমানবন্দরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইলেন্ডে তুলে দেন। এতে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

তারা হচ্ছেন- সাগর মিয়া (৩৫) ও মোসলেম উদ্দিন (৪৭)। সেখানে রাস্তায় কাজ করছিলেন নিহতরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সত্যতা নিশ্চিত করে বনানী থানা উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হলেও, চালক পালিয়ে গেছে। নিহতদের পরিচয় জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় জানা যায়।

নিহতদের মধ্যে সাগর গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার মহিষবন্দী গ্রামের চান মিয়ার ছেলে। নিহত নিহতদের মধ্যে অন্যজন মোসলেম উদ্দিনের বাসা মিরপুর ১ নম্বর সেকশনের পূর্ব আহমেদনগর এলাকার ঈশা খাঁ রোডে। তিনি মোহাম্মদ আশিম উদ্দিনের ছেলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...