রাজধানীতে ককটেলসহ গ্রেপ্তার ২

রাজধানীতে ককটেলসহ গ্রেপ্তার ২

রাজধানীর সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো এলাকায় অভিযান পরিচালনা করে ককটেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- রাকিব হোসেন (২৭) ও মাহাবুব (২০)।

শুক্রবার সকাল পৌনে ৯টায় তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

সবুজবাগ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানা পুলিশ জানতে পারে দুজন ব্যক্তি সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো প্রেসের গলিতে পরিত্যক্ত একটি কক্ষে ককটেলসহ অবস্থান করছে। পরবর্তীতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

সবুজবাগ থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত রাকিব হোসেনের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...